সভাপতির বাণী

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীবৃন্দ,

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্যের ধারক ও বাহক। আধুনিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় একটি সুপ্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৩৪ সাল থেকে দীর্ঘ পথচলায় এই বিদ্যালয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য আলোকিত মানুষ গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য, সুনাম ও অর্জনের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের যুগ। সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর পাঠদান, সৃজনশীলতা এবং নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বিদ্যালয়ের মনোরম ও নিরাপদ পরিবেশ, দক্ষ শিক্ষকবৃন্দ, আধুনিক শিক্ষাসামগ্রী এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় আগামী দিনগুলোতে শিক্ষার উৎকর্ষতার নতুন উচ্চতায় পৌঁছাবে।

সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

ধন্যবাদান্তে,

মোঃ আনোয়ার হোসেন বাচ্চু

— সভাপতি
পরিচালনা পর্ষদ
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়